ব্রেকিং নিউজ
জামালপুর এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহানুর রহমান ও নয়ন মিয়া সুনামগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রংপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা,নেতৃত্বে মোঃ শাহাদাত হোসেন সৈকত ও মো: শাহাদাৎ হোসেন বাবা সাংবাদিক, সন্তান হৃদরোগে আক্রান্ত—রিহানকে বাঁচাতে মানবিক আবেদন বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা সাপাহারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬/২/২০২৬, ৯:৫২:৪৬ AM

ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এ প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-কে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এ প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকার আশ্বস্ত করছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ও হাদির পরিবার।ওই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

তারা বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার সরাসরি আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।